গত ২২ মে অতি আনন্দের সাথে পালিত হলো পাগাড় ধর্মপল্লীর নবনীতা সংঘের প্রতিপালিকা সাধ্বী রীতার পার্বণ| এ পর্ব উপলক্ষে ভগ্নিগণ তিনদিনের নভেনায় অংশগ্রহণ করে| নভেনার সবকিছুই ছিল প্রাণবন্ত| পর্বের দিন খ্রীষ্টযাগ শুরু হয় বিকাল ৫:৩০ মিনিটে| খ্রীষ্টযাগের পুরোহিত্য করেন পাগাড় ধর্মপল্লীর পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার শীতল থিওটোনিয়াস কস্তা| খ্রীষ্টযাগে গান, পত্রপাঠ, আরতি সবকিছুতেই নবনীতার ভগ্নিগণ অংশগ্রহণ করে| সাথে সহযোগিতায় ছিলেন সিস্টারগণ| খ্রীষ্টযাগের ধর্মপল্লীর অনেক সাধারণ খ্রীষ্টভক্তরাও উপস্থিত ছিলেন| আর সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মি. আগষ্টিন পিউরীফিকেশন|পর্বীয় খ্রীষ্টযাগ শেষে আশীর্বাদের বিস্কুট বিতরণ করা হয়| এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠানে ভগ্নিরা সবাই দলভিত্তিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে| অনুষ্ঠানে ফাদার, সিস্টারগণ ভগ্নিদের উদ্দেশে বক্তব্য রাখেন| এরপর ছিল গোপন বন্ধু প্রকাশ ও কেক কাটা এবং রাতের খাবার| খাওয়া-দাওয়ার পর অনুষ্ঠান শেষ হয়| নবনীতার ভগ্নিগণ অনেক আনন্দের সাথে এইদিনটি উদ্যা পন করেছে| নবনীতা সংঘের ভগ্নিদের ইচ্ছা তারা যেন মণ্ডলী ও সমাজের জন্য কিছু করতে পারে এবং সাধ্বী রীতার জীবনাদর্শ তাদের জীবনে প্রতিফলিত করতে পারে|
পাগাড় ধর্মপল্লীর নবনীতা সংঘের প্রতিপালিকা সাধ্বী রীতার পর্ব উদযা্পন
