মঠবাড়ি ধর্মপল্লীতে শিশু ও এনিমেটরদের নিয়ে শিশুমঙ্গল সেমিনার

গত ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শনিবার ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশুমঙ্গল কমিটি এবং মঠবাড়ি ধর্মপল্লীর উদ্যোগে “এসো পবিত্রাত্মায় জীবন নবায়ন করি”- এই মূলসুরের আলোকে মঠবাড়ি ধর্মপল্লীতে ২৭০ জন শিশু ও ২০ জন এনিমেটরদের নিয়ে তপস্যাকালীন সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শুরুতে মঠবাড়ি ধর্মপল্লীর পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস টলেনিটনু সিএসসি-এর শুভেচ্ছা বক্তব্য এবং সহকারী পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার রুবেল বিশ্বাস সিএসসি-এর প্রার্থনার মধ্য দিয়ে সাড়াদিনব্যাপি সেমিনারের শুভ সূচনা হয়। ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশুমঙ্গল কমিটির সদস্য এবং বান্দুরা সেমিনারীর পরিচালক শ্রদ্ধেয় ফাদার ঝলক আন্তনী দেশাই মূলসুরের উপর প্রাঞ্জল ভাষায় তার প্রাণবন্ত সহভাগিতা উপস্থাপন করেন এবং মিসেস ঝর্ণা রিবেরু শিশুদের নিয়ে একশন সং পরিবেশন করেন। শ্রদ্ধেয় ফাদার ঝলক আন্তনী দেশাই তার সহভাগিতায় শিশুদের উদ্দেশ্যে বলেন যে, দরিদ্রদের ও সহপাঠিদের সাহায্য করে, মিথ্যা কথা না বলে, মা-বাবা ও গুররুজনদের বাধ্য হয়ে, সন্ধ্যাবেলা নিয়মিত মালা প্রার্থনা করে, বাইবেল পাঠ করে, শত্রুকে ভালোবেসে ও ক্ষমা করে, পড়াশোনায় আরো মনোযোগী হয়ে আমরা জীবন নববায়ন কবতে পারি। এরপর শিশু ও এনিমেটরগণ বাণী প্রচারধর্মী শ্লোগানসহ আনন্দ র‌্যালি করে হলরুমের সামনে টিফিন গ্রহণের জন্য সমবেত হন। এরপর এনিটেরদের পরিচালনায় শিশুরা পবিত্র ক্রুশের পথে অংশগ্রহণ করে। ফাদার খোকন নকরেক ও ফাদার ঝলক আন্তনী দেশাই অংশগ্রহণকারী শিশু ও এনিমেটরদের পাপস্বীকার শুনেন। পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করেন শ্রদ্ধেয় ফাদার খোকন নকরেক সিএসসি। খ্রিস্টযাগের পর ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশুমঙ্লগ কমিটির পক্ষ্য থেকে এনিমেটর ও শিশুদের মাঝে ধর্মীয় ছবি উপহার হিসেবে প্রদান করা হয়। ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশু মঙ্গল কমিটির সেক্রেটারি শ্রদ্ধেয়া সিস্টার মেরী তৃষিতা এবং স্বাগতিক ধর্মপল্লীর পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার সুব্রত বনিফাস টলেনিটনু সিএসসি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে সিস্টার, ফাদার ঝলক-এর সহভাগিতার উপর শিশু ও এনিমেটরদের বিভিন্ন প্রশ্ন করেন এবং শ্রদ্ধেয় পালপুরোহিত বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। মধ্যাহ্ন ভোজনের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে।

সংবাদদাতা: সিস্টার মেরী তৃষিতা এসএমআরএ