শিক্ষামন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত পোপ মহোদয়ের প্রতিনিধি ও তার দলের সাক্ষাৎ

২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ সোমবার, এপস্টলিক নুনচিয়েচার-এর উদ্যোগে বাংলাদেশে নিযুক্ত পোপের প্রতিনিধি আর্চবিশপ কেভিন এস. র‌্যাণ্ডাল, আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, ফাদার চার্লস গর্ডন, সিএসসি এবং ফাদার শিপন পিটার রিবেরু  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন- এর সাথে সাক্ষাৎ করেন। শিক্ষামন্ত্রীর সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিস জেসমিন নাহার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

খুবই আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সভায় কাথলিক মণ্ডলী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা ও চ্যালেঞ্জ  আলোচনায় উঠে আসে।  তাদের মধ্যে প্রধান প্রধান কয়েকটি হলো:-

১. মিশনারী ও নন এম.পি.ও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী বেতন কাঠামোর সাথে সামঞ্জস্য করার বিষয়টি। এক্ষেত্রে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়ানোর প্রস্তাব করা হয়। শিক্ষামন্ত্রী ও সচিব মহোদয় এর সাথে দ্বিমত পোষণ করেননি। বরং তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সাথে আলাপ সাপেক্ষে করা যেতে পারে।

২. উগ্র সম্প্রদায়িকতার প্রভাব ও চাপের বিষয়টি আলোচনায় উঠে আসলে, মন্ত্রী মহোদয় এই ব্যাপারে সরকারের পদক্ষেপ ও আইনী ব্যবস্থার কথা বলেন।

৩. প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক বিদ্যালয়ের রেজিষ্ট্রেশনের বিষয়ে আলোচনায় সভায় আশ্বস্ত করা হয় যে, বিষয়গুলো বিশেষ বিবেচনায় সহিত দেখা হবে।

৪. কোন প্রতিষ্ঠান এম.পি.ও. থেকে নন এম.পি.ও. হওয়া বিষয়েও সভায় আলোচনা হয়।

৫. মিশনারী শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী নিয়োগের সমস্যা ও চ্যালেঞ্জসমূহ এই আলোচনায় তুলে ধরা হয়।

শিক্ষামন্ত্রী ও সভায় শিক্ষা মন্ত্রণালয়ের উপস্থিত কর্মকর্তাগণ খুবই আন্তরিকভাবে উপস্থাপিত বিষয়গুলো শুনেন

এবং প্রয়োজনীয় পদক্ষেপ ও সমস্যা সমাধানের আশ্বাস দান করেন।

সভার শেষে এপস্টলিক নুনচিয়েচারের পক্ষ থেকে আর্চবিশপ কেভিন এস. র‌্যাণ্ডাল

ও আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই মন্ত্রী মহোদয়কে পোপ মহোদয়ের

বিশেষ মেডেল উপহার প্রদান করেন। অন্যদিকে শিক্ষামন্ত্রীও মন্ত্রণালয়ের পক্ষে তাঁর সাথে

সাক্ষাতে যাওয়া সবাইকে উপহার তুলে দেন।

 

সংবাদদাতা: ফাদার শিপন পিটার রিবেরু

Leave a Reply