মথুরাপুর অঞ্চলে অনুষ্ঠিত হলো শিশু মেলা ২০২৫

৩১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সকাল ৯টায় সেন্ট রীটাস্ প্রাইমারী অডিটোরিয়ামে শিশু মেলা আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ফাদার পিউস গমেজ, সহকারী পালপুরোহিত, সিস্টার খ্রিস্টেল এসএমআরএ, সেন্ট রীটাস্ হাই স্কুলের প্রধান শিক্ষিকা, সিস্টার নৈবেদ্য এসএমআরএ, সেন্ট রীটাস্ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার ক্লারা এসএমআরএ, শিক্ষকবৃন্দ ও অভিভাবক সহ মোট ২৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শুরুতে সিস্টার খ্রিস্টেল এসএমআরএ তার বক্তব্যে বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যারা পিতামাতাগণ আছি; আমরা যেন তাদেরকে পরিবার থেকে প্রাথমিক শিক্ষার গঠন দিতে সাহায্য করি”। তারপরে শিশু মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এই মেলায় শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। শেষে সিস্টার নৈবেদ্য এসএমআরএ সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন এবং অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

সংবাদ দাতা: ডিকন জের্ভাস গাব্রিয়েল মুরমু