তারুণ্যের জাগরণ ও নেতৃত্ব বিকাশে ধরেন্ডায় ওয়াইসিএস দিবস উদযাপন

গত ২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে সেবার চেতনায় তরুণদের জাগিয়ে তোলার এক সুন্দর ও অর্থবহ প্রয়াস নিয়ে সেন্ট যোসেফস্ ওয়াইসিএস ইউনিট, ধরেন্ডা, সাভারে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর খ্রিস্টান ছেলেমেয়েদের নিয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে YCS Day প্রথমবারের মত উদযাপিত হয়। এতে প্রায় ২৮০ জন ছেলেমেয়ে অংশগ্রহণ করে। এবারের মূলভাব ছিল “জাগি আমরা—জাগাই ওয়াইসিএস”। YCS-এর SEE–JUDGE–ACT পদ্ধতির আলোকে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আগমন, রেজিস্ট্রেশন, আনন্দ র‌্যালি ও টিফিনের মাধ্যমে অংশগ্রহণকারীদের স্বাগত জানানো হয়। পরবর্তীতে ধরেন্ডা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার অমল টি. ক্রুজ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এরপর ঢাকা মহাধর্মপ্রদেশ YCS -এর যুব কো-অর্ডিনেটর ফাদার প্রলয় আগষ্টিন ক্রুজ কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করেন।
“জাগি আমরা, জাগাই ওয়াইসিএস—একসাথে শিখি, নেতৃত্ব দেই, সেবা করি” শীর্ষক পর্বে এপিসকোপাল যুব কমিশন নির্বাহী সচিব ফাদার বিকাশ রিবেরু অংশগ্রহণকারীদের অনুপ্রেরণামূলক সেশন পরিচালনা করেন। এছাড়া মি. ফ্লেবিয়ান ডি’কস্তা “আমার YCS Journey: অভিজ্ঞতা থেকে আত্মগঠন” বিষয়ে আলোচনা করেন। এপিসকোপাল যুব কমিশনের সেক্রেটারি সিস্টার সুজলা হাসদা সেলমিটিং অনুশীলন পরিচালনা করেন।
পরবর্তীতে দলীয় গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন আনন্দঘন কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজ, ধরেন্ডা প্রিন্সিপাল সিস্টার মেরী জেনিফার এসএমআরএ ধন্যবাদ জ্ঞাপন করেন। সার্বিকভাবে, দিনব্যাপী এই আয়োজন ছিল ঐক্য, নেতৃত্ব, দায়িত্ববোধ সম্পর্কে জাগরণ সৃষ্টি করা।

 সংবাদ দাতা:  পিংকু লিনুস ক্রুশ

Leave a Reply