পবিত্র ক্রুশ ব্রাদার সমাজে সন্ন্যাস জীবনের রজত জয়ন্তী উদযাপন

পবিত্র ক্রুশ ব্রাদার সমাজে সন্ন্যাস জীবনের রজত জয়ন্তী উদ্যাপন
ব্রাদার অয়ন ম্যাথোডিয়াস গমেজ সিএসসি: গত ৩ ও ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দে নারিন্দা’র সাধু যোসেফ কারিগরী বিদ্যালয়ের মাঠ-প্রাঙ্গণে পবিত্র ক্রুশ ব্রাদার সমাজ ও সাধু যোসেফ সংঘ প্রদেশের তিন জন ব্রাদারদের সন্ন্যাস জীবনে রজত জয়ন্তী পালন করা হয়। রজত জয়ন্তী পালনকারী ব্রাদারগণ হলেন: ব্রাদার জন যোগেশ কর্মকার সিএসসি, ব্রাদার স্টিফেন মন্ত্রজয় ত্রিপুরা সিএসসি ও ব্রাদার জাখারিয়াস শৈলেন রোজারিও সিএসসি। পবিত্র ঘণ্টা প্রার্থনার মধ্য দিয়ে এই পবিত্র অনুষ্ঠানের শুভসূচনা হয়। ৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার খ্রিস্টযাগ উৎসর্গ করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের পালক শ্রদ্ধেয় বিশপ পনেন পল কুবি সিএসসি। খ্রিস্টযাগ শেষে রজত জয়ন্তী পালনকারী ব্রাদারদের স্মরণে সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথমেই বিশপ পনেন পল কুবি সিএসসি, সাধু যোসেফ সংঘপ্রদেশের প্রদেশপাল ব্রাদার জেমস্ রিপন গমেজ সিএসসি এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত যাজকগণ ও অনুষ্ঠানে যোগদানকারী অন্যান্য ব্রতধারী-ব্রতধারীগণ আসন গ্রহণ করেন। পরবর্তীতে ব্রাদারদের সেবাকাজের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ মানপত্র পাঠ করা হয় এবং ব্রাদার প্রদীপ প্লাসিড রোজারিও সিএসসি তার অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের এ পর্যায়ে একে একে রজত জয়ন্তী পালনকারী ব্রাদারগণ তাদের অনুভূতি সহভাগিতা করেন এবং ব্রাদারগণদের পরিবারের পক্ষ থেকে গান ও দলীয় নৃত্য পরিবেশন করা হয় ও মি. সেন্টু মাইকেল রোজারিও অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্রাদার রিপন জেমস্ গমেজ সিএসসি অনুভূতি প্রকাশ করেন এবং এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন। অতঃপর প্রীতিভোজের মাধ্যমে এই বিশেষ দিনের কার্যক্রম সমাপ্ত করা হয়।