বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, ইনক, মেরিল্যান্ড (বিসিএ) এর সাধারণ সভা ও নির্বাচন

দীর্ঘ তিরিশ বছরের পুরোনো সামাজিক সংগঠন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের সিলভার স্প্রিং শহরের আর নিক্স এলিমেন্টারি স্কুল অডিটোরিয়ামে। ৮ জুন সন্ধ্যান ৭ ঘটিকায় সভাপতি শ্যামল ডি’কস্তার সভাপতিত্বে ও শুভেচ্ছা বক্তব্য, সুবোধ আর্থার রোজারিও এর প্রারম্ভিক প্রার্থনার মধ্যে দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সংঘঠনের সাধারণ সম্পাদক আগষ্টিন বিপুল ডি কস্তার সঞ্চালনে মৃত সদস্যদের আত্মার কল্যাণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং ২২ তম সাধারণ সভার কার্য বিবরণী’র ওপর আলোচনা করা হয়। 

সভায় ২০২৪ খ্রিস্টাব্দে সংগঠনের কার্যক্রমের আলোচনা শেষে বার্ষিক হিসাব নিকাশ উত্থাপন করেন কোষাধ্যক্ষ মিল্টন মাইকেল রোজারিও। এই পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন বিপুল এলিট গনছালভেস, সুকুমার পিউরিফিকেশন, উপদেষ্টা জুড ভি গোমেজ, শীতল ডমিনিক গমেজ, ডেনিস ডমিনিক রোজারিও, অতুল পিউরিফিকেশন, জুলিয়ান পিন্টু পিউরিফিকেশন, সম্পদ পেরেরা, ড. পল ফেবিয়ান গোমেজ, চপল ইগনেসিয়াস পেরেরা, প্রাক্তন সভাপতি ডাঃ পেট্রিসিয়া শুক্লা গোমেজ, রত্না পালমা, উপদেষ্টা লিও রড্রিক্স, পল ফিলিপ রোজারিও,পলাশ গোমেজ, প্রাক্তন সভাপতি খোকন মাইকেল রোজারিও ও এলবার্ট গোমেজ।

 সভার শেষ পর্যায়ে সংগঠনের নীতিমালার পরিশোধন উপস্থাপন করেন সভাপতি শ্যামল ডি’কস্তা এবং সকলের সমর্থনে হাউজে তা গৃহীত হয়। 

সাধারণ সভার দ্বিতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা জেমস রবি রোজারিও, ড. পল ফেবিয়ান গোমেজ ও সম্পদ পেরেরা। সেই সাথে ২০২৫-২০২৭ বছরে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদের তালিকা ঘোষণা করেন। বিপুল এলিট গনছালভেস-সভাপতি, ডেনিস ডমিনিক রোজারিও-সহ সভাপতি, বিভাষ ফ্রান্সিস রোজারিও-সাধারণ সম্পাদক,খ্রিস্টিন মিশেল রোজারিও-সহ সাধারণ সম্পাদক, আগষ্টিন বিপুল ডি কস্তা-কোষাধ্যক্ষ, চপল ইগনেসিয়াস পেরেরা- সহ কোষাধ্যক্ষ, সুকুমার পিউরিফিকেশন-সাংস্কৃতিক সম্পাদক, জীবন বাসিল পেরেরা-সহ সাংস্কৃতিক সম্পাদক, সুবীর কাস্মীর পেরেরা-প্রকাশনা সম্পাদক, অলকা ব্রিজেট ক্রুশ-ধর্মীয় সম্পাদক, ববি রোজারিও- যুব ও ক্রীড়া সম্পাদক। এছাড়া চারজন ডিরেক্টর হিসেবে এরিক নিক্সন মন্ডল, পপি তেরেসা গমেজ, ইয়েন লিংকন ফার্নান্ডেজ, ও কেনিজিয়া পিউরিফিকেশন নির্বাচিত হয়। 

বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, ইনক, মেরিল্যান্ড (বিসিএ) এর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপরোক্ত সকলে নির্বাচিত হন।

সভার শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের প্রধান জেমস রবি রোজারিও নব নির্বাচিত পরিষদকে মঞ্চে আহ্বান করেন এবং নব গঠিত পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শেষে নব নির্বাচিত সভাপতি বিপুল এলিট গনছালভেস শুভেচ্ছা বক্তব্য প্রদান করে।       

সংবাদ দাতা: -সুবীর কাস্মীর পেরেরা