কোরিয়ান যুব প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও সুরক্ষা বিষয়ক (Safeguarding) কর্মশালা ২০২৫ খ্রিস্টাব্দ

গত ৪-৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রাজশাহী খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হয় সুরক্ষা (Safeguarding)বিষয়ক কর্মশালা ২০২৫। এ কর্মশালাতে যুব কমিশন ও বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ১০৩ জন অংশগ্রহণ করে। কর্মশালার প্রথম দিনের বিশেষ অনুষ্ঠানটি ছিল কোরিয়া থেকে আগত অতিথিদের নিয়ে আলোচনা সভা। সেদিন দুপুরে তাদের আগমন উপলক্ষে পাহাড়িয়া ও সান্তাল কৃষ্টিতে নৃত্য ও পা ধোয়ানোর মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়। বিকেলের সেশনে উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ার মারাণ্ডি, ফাদার নিখিল গমেজ, ফাদার শ্যামল জেমস্ গমেজ, ফাদার প্রশান্ত আইন্দ, ফাদার কমল খাঁন এবং কোরিয়া থেকে আগত ফাদার আলবার্ট সং এবং দু’জন যুবক। সে সেশনে রাজশাহী ধর্মপ্রদেশ, রাজশাহী যুব কমিশন, রাজশাহী ধর্মপ্রদেশে বিশ^ যুব দিবসের ক্রুশের আগমন সম্পর্কে ডকুমেন্টারী প্রদর্শন করা হয়। এসবের পর কোরিয়া থেকে আগত ফাদার আলবার্ট সং এবং দু’জন যুবক বিশ্ব যুব দিবস সম্পর্কে সকলের সাথে আলোচনা করেন। সকল ডকুমেন্টরী প্রদর্শন শেষ হলে অতিথিদের যুব কমিশনের পক্ষে পুরস্কার তুলে দেওয়া হয়। রাতের আহারের পর রাজশাহী ধর্মপ্রদেশের বাণী প্রচার সম্পর্কে গীতিনাট্য প্রদর্শন করা হয়।

৫ তারিখ সকালে খ্রিস্টযাগ উৎসর্গ করেন পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর প্রফেসর ফাদার কমল খাঁন। এরপর নাস্তা শেষে ভিকার জেনারেল সকল অতিথিদের নিয়ে ধর্মপ্রদেশ সফরে বের হন। এ সময় পালকীয় সেবাকেন্দ্রে সুরক্ষা বিষয়ক সেশন দেন ফাদার উত্তম যোহন রোজারিও। তিনি তার সেশনে শিশু সুরক্ষা, নির্যাতন এবং যুবক-যুবতীদের জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয় উপস্থাপনা রাখেন, যা যুব জীবনের জন্য গুরুত্বপুর্ণ।

সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস।