ময়মনসিংহ ধর্মপ্রদেশে উপাসনা ও পুণ্য সঙ্গীত বিষয়ক সেমিনার

গত ২২-২৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ময়মনসিংহ বিশপ হাউজের পালকীয় কেন্দ্রে চারদিনব্যাপি উপাসনা ও পুণ্য সঙ্গীত বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়| ময়মনসিংহ ধর্মপ্রদেশের প্রার্থনা ও উপাসনা বিষয়ক কমিশনের উদ্যোগে এবং নিজস্ব স্থানীয় অর্থায়নে এই সেমিনার ও সঙ্গীত কোর্স আয়োজন করা হয়|

প্রথম দিন পবিত্র খ্রিস্টযাগ ও পুণ্য উপাসনা বিষয়ক আলোচনা দিয়ে সেমিনার পরিচালনা শুরু করেন ফাদার ইউজিন জাস্টিন আঞ্জুস সিএসসি| তিনি খ্রিস্টীয় উপাসনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকসমূহ আলোচনা করেন এবং উপাসনায় পুণ্য সঙ্গীতের গুরুত্ব ও যথাযথ ব্যবহার সম্পর্কে আলোকপাত করেন| কোর্সের ২য় ও ৩য় দিনে উপাসনায় ব্যবহৃত পুণ্য সঙ্গীত সমূহ একসুরে ও শুদ্ধসুরে গান করার চর্চা করা হয়, যা পরিচালনা করেন মি: বিপুল রিছিল, মিসেস লতা নকরেক, মিসেস শিল্পী চাম্বুগং ও মি: সুপার চিসিম| চতুর্থ দিনে উপাসনায় সামসঙ্গীতের উপযুক্ত ব্যবহার সুনিশ্চিত করার লক্ষ্যে পুণ্য সঙ্গীতের প্রচলিত সুরে সামসঙ্গীত চর্চা করা হয়|

এরপর পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে উক্ত সেমিনার ও কোর্সের সমাপ্তি ঘোষণা করেন ধর্মপ্রদেশীয় প্রার্থনা ও উপাসনা কমিশনের সেক্রেটারী ফাদার রোদন রবার্ট হাদিমা| উল্লেখ্য যে, উক্ত সেমিনার ও কোর্সে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৭৫ জন সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেন|

সংবাদদাতা: ফাদার রোদন রবার্ট হাদিমা

Leave a Reply