২০ সেপ্টেম্বর ২০২৫ রোজ শনিবার ইতালির ফ্লোরেন্স শহর ছিল উৎসব মূখর। সেন্ট্রাল ইউরোপ ও ইউকে থেকে আগত বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেলো সংগঠন এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা এবং মিলন মেলা।
সকাল ১১:৩০ মিনিটে শ্রদ্ধেয় ফাদার অরুণ হালসনা কর্তৃক উৎসর্গীকৃত পবিত্র খ্রিস্টযাগ এর মাধ্যমে দিনটির সূচনা হয়। ফ্লোরেন্স শহরে বসবাসরত শান্তি রাণী সংঘের সিস্টার শিলা গমেজ সিআইসি এর নেতৃত্বে গীর্জার গান পরিবেশিত হয়।
অতপর অন্তী এবং অর্ণার আকর্ষণীয় যুগল নৃত্যের মাধ্যমে উদ্বোধন হয় বিসিএই এর তৃতীয় বার্ষিক সাধারণ সভা। সংগঠন এর সম্মানিত সহ সভাপতি মি. মিল্টন কস্তা এর প্রাণবন্ত সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মিসেস সুচিত্রা তেরেজা রোজারিও। তিনি দূর দুরান্ত থেকে আগত সকলকে স্বাগত জানান এবং বিগত বছরের উল্লেখযোগ্য অর্জনে সহায়তা করার এর জন্য সহকর্মীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনায় সকলের সহযোগীতা কামনা করেন।।
উক্ত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ফ্লোরেন্স পৌরসভার মেয়রের প্রতিনিধি Laura Sparavigna. বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রদ্ধেয় ফাদার অরুণ হালসনা।
এবারের AGM এর বিশেষ আকর্ষণ ছিলো কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও ক্রেষ্ট প্রদান, বিসিএ ইউরোপ এর থিম সং উদ্বোধন।

এ বছর প্রথম বারের মতো ছাত্র- ছাত্রীদের জীবনের লক্ষ্য অর্জনে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং লেখাপড়ার প্রতি উদ্বুদ্ধকরণ এর লক্ষ্যে ৩ জন ছাত্রীকে সম্মাননা দেয়া হয়। ইতালির ফ্লোরেন্স শহরের পৌর মেয়র এর প্রতিনিধির কাছ থেকে তারা ক্রেষ্ট গ্রহণ করে। সম্মাননা প্রাপ্তি ছাত্রীরা হলো..
Anty Sincia Aloysino (Master in Building Engineering & Architecture from University of Bologna “Alma Mater Studiorum”)
Arna Cicelia Aloysino (Master in Building Engineering & Architecture from University of Bologna “Alma Mater Studiorum”)
Gloria Chandra Modhu (Lober & Corporate Relations Consultant from University of Bologna ” Alma Mater Studiorum”)
এ সময় প্রধান ও বিশেষ অতিথি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ও উৎসাহমূলক বক্তব্য তুলে ধরেন।
বিসিএ ইউরোপ এর আরেকটি বড় চমক ছিল সংগঠন এর থিম সং প্রকাশ ও উদ্বোধন। সংগঠন এর মূল উদ্দেশ্য তথা সংগঠন এর সংবিধান এর ভিত্তিতে গানের কথা লিখেছেন কানাডা প্রবাসী মি. এলিয়াস ডি রোজারিও এবং ও সুরসহ ভিডিওগ্রাফি ও কম্পোজ করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রোনাল্ড রিবেরু।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিসিএ ইউরোপ এর পরিবারের সদস্যবৃন্দ এবং নীতু বিশ্বাস।
সংবাদদাতা: শংকর ভাস্কর পালমা
