ইছাপুরা ক্যাবরিনীর সাধ্বী ফ্রান্সেস জেভিয়ার ব্লক’এর পর্ব উদযাপন

মহাসমারোহে ২৪ নভেম্বর পালিত হলো শুলপুর ধর্মপল্লীর নবগঠিত আদিবাসী ব্লক ‘ইছাপুরা ক্যাবরিনীর সাধ্বী ফ্রান্সেস জেভিয়ার ব্লক’এর পর্ব। অনুষ্ঠানে ধর্মপল্লীর পালকীয় পরিষদের সদস্য ও ব্লকনেতাসহ সিরাজদিখান উপজেলায় কর্মরত কারিতাসের আইএফএস আইসিটি প্রকল্পের মাঠ পর্যায়ে কর্মীগণ এবং শতাধিক গারো আদিবাসী ভাইবোনেরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের প্রারম্ভে খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। উক্ত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন লক্ষ্মীবাজার ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার উজ্জ্বল রোজারিও সিএসসি এবং সহযোগিতা করেন শুলপুর ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফাদার লিংকন কস্তা, নারায়নগঞ্জ ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার বিপুল দাস ও অবলেট ফাদার অজিত কস্তা  ওএমআই এবং এসএমআরএ সিস্টারগণ। উপদেশে ফাদার উজ্জ্বল বলেন, শুলপুর ধর্মপল্লীর অধীনে এত আদিবাসী বসবাস করেছেন তা আমার জানা ছিল না। ধর্মপল্লীর পক্ষ থেকে আদিবাসী ব্লক তৈরি করে আদিবাসী ভাইবোনদের পালকীয় সেবাদান একটি বাস্তবভিত্তিক উদ্যোগ। তাই তিনি বিভিন্ন আদিবাসী ভাইবোনদের আহ্বান জানান এ সেবাকাজে অংশগ্রহণ করার জন্য।

সংবাদাতা: নিজস্ব প্রতিবেদন